Click Here!!
Sunday, April 22, 2018
ঐশীর বাবা-মা হত্যা: ৬ মে গৃহকর্মী সুমির বিরুদ্ধে রায়
পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলায় গৃহকর্মী খাদিজা আক্তার সুমির বিরুদ্ধে দায়ের করা মামলার রায়ের তারিখ আগামী ৬ মে ধার্য করেছেন আদালত।
রোববার মামলাটির যুক্তিতর্কের শুনানি শেষে ঢাকার শিশু আদালতের বিচারক ও অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আল মামুন রায় ঘোষণার এ তারিখ ঠিক করেন।
শুনানিকালে গৃহকর্মী সুমি আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষে মামলাটিতে ৪৯ জন সাক্ষীর মধ্যে ২৩ জনের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত।
এর অাগে পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলায় তাদের মেয়ে ঐশী রহমানের ২০১৫ সালের ১২ নভেম্বর মৃত্যুদণ্ডের রায় দেন দ্রুত ট্রাইব্যুনাল।
পরে ২০১৭ সালের ৫ জুন হাইকোর্ট তার দণ্ড পরিবর্তন করে যাবজ্জীবনের আদেশ দেন।
ওই ঘটনার মামলায় গৃহকর্মী খাদিজা আক্তার সুমির বয়স ১৬ বছরের নিচে হওয়ায় তার বিরুদ্ধে শিশু আইনে পৃথক চার্জশিট দাখিল করে পুলিশ।
ঐশীর মামলার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে সম্পন্ন হলেও সুমির অংশের মামলা শিশু আদালতে বিচারের জন্য পাঠানো হয়।
২০১৩ সালের ১৬ আগস্ট রাজধানীর মালিবাগের চামেলীবাগের বাসা থেকে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (পলিটিক্যাল শাখা) ইন্সপেক্টর মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।
এর পরদিন তাদের মেয়ে ঐশী রহমান রমনা থানায় নিজে আত্মসমর্পণ করে।
ঐশী
পরবর্তীতে সে আদালতে হত্যার অভিযোগ স্বীকার করে জবানবন্দি দেয়। এরপর থেকে ঐশী কারাগারে রয়েছে।
তবে শিশু হওয়ায় সুমি জামিনে রয়েছে। হত্যাকাণ্ডের পর সুমি ও ঐশী মিলে রক্ত ধোয়া মোছা করেছিলেন বলে চার্জশিটে উল্লেখ করেছেন তদন্ত কর্মকর্তা ডিবির ইন্সপেক্টর মো. আবুল খায়ের মাতুব্বর।
Subscribe to:
Post Comments (Atom)
কে এই মাদক সম্রাজ্ঞী সিমা যার একাধিক পুরুষেও মন ভরে না !
রাজধানীর ভয়ঙ্কর শীর্ষ মাদক সম্রাজ্ঞী সিমা। চালচলন ও জীবনযাপনে তার আভিজাত্যের ছাপ। চলেন উচু তলার মানুষের সঙ্গে। মাদক ব্যবসা করে তিনি টাকার ...
-
KABUL, Afghanistan (AP) — A suicide bomber struck a voter registration center in the Afghan capital on Sunday, killing at least 57 people...
-
রাজধানীর মোহাম্মদপুরে বিহারী ক্যাম্পে র্যাবের মাদকবিরোধী অভিযান চালাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন-র্যাব। অভিযানে এখন পর্যন্ত প্রায় ১৫...

No comments:
Post a Comment