আফগানিস্তানে আত্মঘাতী হামলায় ৩১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। হামলায় আরও ৫৪ জন আহত হয়েছেন।
রোববার রাজধানী কাবুলের দাশ্ত ই বার্চি এলাকায় একটি ভোটার রেজিস্ট্রেশন কেন্দ্রের বাইরে এ হামলার ঘটনা ঘটে। খবর বিবিসি।
যেখানে এই হামলা হয়েছে সেই এলাকাটিতে সংখ্যালঘু শিয়া হাজারা সম্প্রদায়ের লোকজন বসবাস করে।
জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) হামলার দায় স্বীকার করেছে। এর আগেও আইএস বেশ কয়েকবার এই এলাকাটিতে প্রাণঘাতী বোমা হামলা চালিয়েছিল।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানেশ জানিয়েছেন, কেন্দ্রটিতে পরিচয় পত্র দেয়ার সময় হেঁটে সেখানে আসা এক ব্যক্তি বোমাটির বিস্ফোরণ ঘটায়। এতে ৩১ জন নিহত হয়েছেন এবং ৫৪ জন আহত হয়েছেন।
বিস্ফোরণে ঘটনাস্থলের আশপাশে রাখা গাড়ি ধ্বংস হয় এবং নিকটবর্তী ভবনগুলোর জানালা ভেঙে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনাস্থলে শিশু ও নারীরাও ছিল। সবাই তাদের পরিচয় পত্র সংগ্রহ করতে সেখানে জমায়েত হয়েছিল।
উল্লেখ্য, অক্টোবরে আফগানিস্তানে পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। নির্বাচনের প্রস্তুতি নিতে পুরো আফগানিস্তানজুড়ে ভোটার রেজিস্ট্রেশন সেন্টার স্থাপন করা হয়েছে।
Click Here!!
Subscribe to:
Post Comments (Atom)
কে এই মাদক সম্রাজ্ঞী সিমা যার একাধিক পুরুষেও মন ভরে না !
রাজধানীর ভয়ঙ্কর শীর্ষ মাদক সম্রাজ্ঞী সিমা। চালচলন ও জীবনযাপনে তার আভিজাত্যের ছাপ। চলেন উচু তলার মানুষের সঙ্গে। মাদক ব্যবসা করে তিনি টাকার ...
-
টেলিভিশনে লাইভ সম্প্রচারের সময় পুরুষ সহকর্মীকে ‘হ্যান্ডসাম’ বলে বসেন টিভি উপস্থাপিকা। আর তাতেই চটে যান কুয়েতের তথ্যমন্ত্রী। তার ভাষ্য, গ...
-
KABUL, Afghanistan (AP) — A suicide bomber struck a voter registration center in the Afghan capital on Sunday, killing at least 57 people...

No comments:
Post a Comment