অস্ট্রেলীয় এক নারীকে মাদক চোরাচালানের দায়ে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন মালয়েশিয়ার একটি আদালত। খবর বিবিসি’র।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই অস্ট্রেলীয় নাগরিকের নাম মারিয়া এলভিরা পিন্টো এক্সপোস্ত (৫৪)। তিনি ২০১৪ সালে মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে ১ দশমিক ১ কেজি ক্রিস্টাল মেথামফেটামিন মাদকসহ গ্রেফতার হন।
গত বছরের ডিসেম্বরে সব অভিযোগ থেকে খালাস দিয়ে রায় ঘোষণা করেন মালয়েশিয়ার আদালত। কিন্তু পরবর্তীতে আইনজীবীদের আপিলের পর আগের রায় বাতিল করা হয়।
২০১৪ সালের ডিসেম্বরে চীনের সাংহাই শহর থেকে কুয়ালালামপুর হয়ে মেলবোর্নে যাওয়ার পথে এলভিরাকে গ্রেফতার করা হয়। তিন বছর কারাবন্দি থাকার পর ২০১৭ সালের ডিসেম্বরে তার বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণ না পাওয়ায় মামলা থেকে অব্যাহতি দেয়া হয়। ওই সময় তিনি আদালতকে বলেন, তার লাগেজে কীভাবে মাদক এসেছে সেই ব্যাপারে তিনি কিছুই জানতেন না।
এলভিরার আইনজীবী বলেন, এলভিরাকে একটি নলাইন রোমান্স কেলেঙ্কারির চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়া হয়েছিল এবং প্রতারণা করে তার
লাগেজে মাদক ঢুকিয়ে দেয়া হয়।
বিচারক তাকে ‘সহজ-সরল’ এবং তার ভালোবাসার অনুভূতি সবকিছু জয় করেছে বলে মন্তব্য করেছিলেন।
উল্লেখ্য, মালয়েশিয়ায় মাদক চোরাচালানের শাস্তি ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু কার্যকর করা বাধ্যতামূলক।
Click Here!!
Subscribe to:
Post Comments (Atom)
কে এই মাদক সম্রাজ্ঞী সিমা যার একাধিক পুরুষেও মন ভরে না !
রাজধানীর ভয়ঙ্কর শীর্ষ মাদক সম্রাজ্ঞী সিমা। চালচলন ও জীবনযাপনে তার আভিজাত্যের ছাপ। চলেন উচু তলার মানুষের সঙ্গে। মাদক ব্যবসা করে তিনি টাকার ...
-
টেলিভিশনে লাইভ সম্প্রচারের সময় পুরুষ সহকর্মীকে ‘হ্যান্ডসাম’ বলে বসেন টিভি উপস্থাপিকা। আর তাতেই চটে যান কুয়েতের তথ্যমন্ত্রী। তার ভাষ্য, গ...
-
KABUL, Afghanistan (AP) — A suicide bomber struck a voter registration center in the Afghan capital on Sunday, killing at least 57 people...

No comments:
Post a Comment