রাজধানীর উপকণ্ঠ গাজীপুরের বিভিন্ন আবাসিক হোটেলে রমজান মাসেও চলছে অবৈধ যৌন ব্যবসা।
সোমবার গাজীপুরের ৫টি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ১৯ তরুণ-তরুণীকে হাতেনাতে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়।
গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের নির্দেশে এ অভিযান চালান গাজীপুরের এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম কুদরত-এ-খুদা, নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরীন মাধবী, রাসেল মিয়া এবং জুবের আলম।
স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুরে মহানগরীর বোর্ড বাজারের ময়নামতি আবাসিক, টঙ্গীর কাজী মার্কেটের মুন স্টার, হাজী জলিল মার্কেটের অনামিকা, বন্ধু এবং সানমুনসহ ৫টি আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। এ সময় ১৯ তরুণ-তরুণীকে আটক করা হয়। পরে তাদের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
এনডিসি কুদরত-এ-খুদা বলেন, এসব হোটেলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অবৈধ যৌন ব্যবসার অভিযোগ রয়েছে। অভিযানে আটক ১৯ জনের মধ্যে ১৩ জন তরুণ এবং ছয়জন তরুণী রয়েছেন। তাদের মধ্যে ১৭ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। পাশাপাশি অন্য দুইজনকে গাঁজা সেবন ও বহনের দায়ে ছয় মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে।
প্রসঙ্গত, গাজীপুর নগরের চান্দনা চৌরাস্তা, তেলিপাড়া, কোনাবাড়ি, টঙ্গী, হোতাপাড়া, মাওনা চৌরাস্তা, এমনকি ভাওয়ালের বনে গড়ে প্রায় অর্ধশত আবাসিক হোটেলে চলছে জমজমাট দেহ ব্যবসা। যৌন ব্যবসার পাশাপাশি অনেক স্থানেই লেনদেন হয় মাদকদ্রব্য।
Click Here!!
Subscribe to:
Post Comments (Atom)
কে এই মাদক সম্রাজ্ঞী সিমা যার একাধিক পুরুষেও মন ভরে না !
রাজধানীর ভয়ঙ্কর শীর্ষ মাদক সম্রাজ্ঞী সিমা। চালচলন ও জীবনযাপনে তার আভিজাত্যের ছাপ। চলেন উচু তলার মানুষের সঙ্গে। মাদক ব্যবসা করে তিনি টাকার ...
-
KABUL, Afghanistan (AP) — A suicide bomber struck a voter registration center in the Afghan capital on Sunday, killing at least 57 people...
-
রাজধানীর মোহাম্মদপুরে বিহারী ক্যাম্পে র্যাবের মাদকবিরোধী অভিযান চালাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন-র্যাব। অভিযানে এখন পর্যন্ত প্রায় ১৫...

No comments:
Post a Comment