Click Here!!
Saturday, April 21, 2018
সোশ্যাল মিডিয়ায় সব থেকে প্রভাবশালী অনুষ্কা শর্মা: পিছিয়ে প্রিয়াঙ্কা, দীপিকা মোট ১৪ টি ভাষায় তথ্য সংগ্রহ
তারকাদের সমস্ত খবর আমরা পেয়ে থাকি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সোশ্যাল মিডিয়া এখন হয়ে উঠেছে তারকাদের এক “ইমেজ বিল্ডিং” এর স্থান। সেই সোশ্যাল মিডিয়ার সব থেকে প্রভাবশালী তারকা হচ্ছেন অনুষ্কা শর্মা। তিনি হয়ে উঠেছেন সোশ্যাল মিডিয়ার নয়া “হার্ট থ্রব”, বলছে স্কোর ট্রেন্ডস নামক এক আন্তর্জাতিক প্রযুক্তি সংস্থা। তারা সব ভাষার সংবাদমাধ্যম কে নিয়ে একটি সমীক্ষা করে এবং যে তারকারা সব সময় খবরের “হিট লিস্টে” থাকে তাদের মধ্যে কার প্রভাবশীলতা সব থেকে বেশি, তার ওপর একটি রাঙ্কিং এর তালিকা প্রকাশ করে। সেই তালিকার শীর্ষে রয়েছেন অনুষ্কা শর্মা, পেয়েছেন ৭১.৯০ পয়েন্ট।
প্রিয়াঙ্কা চোপড়া রয়েছেন দ্বিতীয় স্থানে, তবে অনেক পিছিয়ে, পেয়েছেন ৫০.৩৪ পয়েন্ট।
অশ্বিনী কাউল, স্কোর ট্রেন্স এর সহ প্রতিষ্ঠাতা জানিয়েছেন যে মোট ১৪ টি ভাষায় তথ্য সংগ্রহ করা হয়েছে। গোটা দেশ জুড়ে সংবাদপত্র, ফেসবুক, টুইটার ও অন্যান্য সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল প্রযুক্তি তে, যে সমস্ত ভাইরাল খবর সম্প্রচার হয়েছে, তার থেকেই তথ্য সংগ্রহ করে, খবরের সত্যতা যাচাই করে এই সমীক্ষা করা হয়েছে। তৃতীয় স্থানে দীপিকা পাড়ুকোন, পেয়েছেন ৪০.০৯ পয়েন্ট। চতুর্থ স্থানে কঙ্গনা রানাউত, পেয়েছেন ৩১.৭৮ পয়েন্ট। প্রথম দশের তালিকায় সানি লিওন, সোনাম কাপুর, শ্রদ্ধা কাপুর, বিদ্যা বালন, তাপসী পান্নু ও মাধুরী দীক্ষিত।
Subscribe to:
Post Comments (Atom)
কে এই মাদক সম্রাজ্ঞী সিমা যার একাধিক পুরুষেও মন ভরে না !
রাজধানীর ভয়ঙ্কর শীর্ষ মাদক সম্রাজ্ঞী সিমা। চালচলন ও জীবনযাপনে তার আভিজাত্যের ছাপ। চলেন উচু তলার মানুষের সঙ্গে। মাদক ব্যবসা করে তিনি টাকার ...
-
KABUL, Afghanistan (AP) — A suicide bomber struck a voter registration center in the Afghan capital on Sunday, killing at least 57 people...
-
রাজধানীর মোহাম্মদপুরে বিহারী ক্যাম্পে র্যাবের মাদকবিরোধী অভিযান চালাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন-র্যাব। অভিযানে এখন পর্যন্ত প্রায় ১৫...

No comments:
Post a Comment